চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষ, নিহত ৫
চাঁদপুর- চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বাল্কহেডের সাথে মাটিবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে নৌপুলিশ। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।…
