রেকর্ড গড়ে আকাশছোঁয়া দামে ফার্নান্দেজকে কিনলো চেলসি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপয়ী আর্জেন্টিনার মাঝমাঠের কারিগর এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি। রেকর্ড গড়ে আকাশছোঁয়া দামে তাকে ডেরায় টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলটি। এজন্য ১২০ মিলিয়ন ইউরো (১০৫ মিলিয়ন পাউন্ড) গুনেছে তারা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) তার সদ্য সাবেক পর্তুগিজ ক্লাব বেনফিকা এই ঘোষণা দিয়েছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া…
