জাতীয় চিড়িয়াখানা হবে দুবাই-সিঙ্গাপুরের মতো: প্রাণিসম্পদমন্ত্রী
ঢাকা- রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন করে দুবাই ও সিঙ্গাপুরের মানে উন্নীত করার মাস্টারপ্ল্যান করা হচ্ছে। ’ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্ত্রী চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর…
