এক লাফে সাত বছরের রেকর্ড ভাঙল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক- পূর্ব ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ‘সামরিক অভিযান’ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর আগে গত সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে রাশিয়া রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার প্রতি…
