নাগরপুরে বাশের সাঁকো ব্যবহারে ঝুঁকিতে শিক্ষার্থীরা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের অতিমাত্রায় ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। স্কুলের মূল সড়কের পাশে নির্মিত বক্স কালভার্ট সেতুতে এপ্রোচ সড়ক না থাকায় বাঁশের পুল ব্যবহারের ফলে এই ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০টির অধিক পরিবারের যাতায়াত সাধন হয় ঝুঁকিপূর্ণ…
