অতিরিক্ত আইজিপি হলেন বনজ-মনিরুলসহ ৭ কর্মকর্তা
ঢাকা- পুলিশের এসবি প্রধান মো. মনিরুল ইসলাম এবং পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারসহ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তরা ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা। শনিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ পদোন্নতি দেওয়া হয়। ১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের…
