হেফাজত ধৈর্যের পরিচয় দিচ্ছে, গণবিস্ফোরণ হলে দায় সরকারের: মুহিব্বুল্লাহ
ঢাকা- দেশের মানুষের জমে থাকা ক্ষোভ নিয়ন্ত্রণ হারিয়ে গণবিস্ফোরণে রূপ নিলে এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বিবৃতিতে মুহিবুল্লাহ বলেন, ‘আমার প্রবল ধারণা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা নাস্তিক্যবাদীর এজেন্টরা সরকার এবং হেফাজতের…
