রাষ্ট্রের কাছে আমি নিরাপত্তা চাই: হৃদয় মণ্ডল
মুন্সীগঞ্জ: কারামুক্ত হয়েছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। রবিবার (১০ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া পাঁচ হাজার টাকা বেল বন্ডে তার জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পরই…
