মোটরসাইকেল দুর্ঘটনায় সময়ের আলোর সাংবাদিক হাবীবুর নিহত
ঢাকা- দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। ওই পথচারীর তথ্যমতে, হাতিরঝিল এলাকার আকিজ বিল্ডিংয়ের পাশের ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন হাবীবুর রহমান।…
