নতুন ইসলামী দলের আত্মপ্রকাশ, অংশ নেবে সংসদ নির্বাচনে
যশোর- ‘জাতীয় উলামা কল্যাণ পরিষদ’ নামে নতুন একটি ইসলামি দলের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির আমির মনোনীত হয়েছেন যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক ও মহাসচিব ইসলামী ঐক্যজোট (মুফতি আমিনী) যশোর জেলার সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদরাসা হল রুমে…
