হেফাজতের তাণ্ডব: মুফতি নুরুজ্জামান নোমানীর জামিন বহাল
ঢাকা- ২০১৩ সালের ৫ মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় মুফতি নুরুজ্জামান নোমানীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ রায় দেয়া হয়। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায়…
