মাইজভান্ডারির রওজায় নিজ হাতে গিলাফ দিলেন ভারতীয় হাইকমিশনার
চট্রগ্রাম- চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডারি দরবার শরিফে গিলাফ দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ওরস উপলক্ষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) পিরের রওজায় নিজ হাতে গিলাফ পরিয়ে দেন হাইকমিশনার। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে এসেছিলেন হাইকমিশনার দোরাইস্বামী। সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে…
