গুলিস্তানে বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল ২ পথচারীর
ঢাকা- রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। এসআই নুরুল ইসলাম বলেন, মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন পথচারী…
