লেকের পাড়ে ফুলবাগান, মাসে আয় ৫০ হাজার টাকা!
সুনামগঞ্জ সদর উপজেলায় গড়ে উঠেছে ফ্লাওয়ার লেক নামে দর্শনীয় একটি স্থান। শহরের ব্যস্ততা আর ক্লান্তি ভুলতে মাত্র ৩ কিলোমিটার দূরে এই ফ্লাওয়ার লেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। কেউ সেলফি তুলছেন, কেউ প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন। ফলে আয়ের পথ তৈরি হয়েছে উদ্যোক্তাসহ ফটোগ্রাফারদের। ফ্লাওয়ার লেকটি সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ডান পাশে অবস্থিত। সড়ক থেকে নেমেই ছোট একটি লেক।…
