মিশা-জায়েদ খানের বিরুদ্ধে থানায় জিডি
বিনোদন ডেস্ক- সদ্য মেয়াদ শেষ হওয়া বাংলাদেশ শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগে শনিবার (৮ জানুয়ারি) রাতে এ জিডি করা হয়েছে। তেঁজগাও শিল্পাঞ্চল থানায় লিপিবদ্ধ হওয়া জিডির নম্বর ৩৮৮।…
