পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক: জাইরা ওয়াসিম
ধর্মীয় কারণে ১৮ বছর বয়সেই অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছিলেন জাইরা ওয়াসিম, এবার ‘দঙ্গল’ খ্যাত এই প্রাক্তন অভিনেত্রী কথা বলেছেন হিজাব বিতর্ক নিয়ে। দীর্ঘ ফেসবুক পোস্টে কর্ণাটকের স্কুল-কলেজে হিজাবের ওপর জারি প্রতিবন্ধকতার কঠোর সমালোচনা করেছেন জাইরা। এটি ‘অন্যায়’, দাবি তার। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে কর্ণাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি দীর্ঘ নোট শেয়ার…
