জাপার সঙ্গে প্রেম করে আ.লীগ তিনবার ক্ষমতায় গেছে, আর নয়: চুন্নু
নজর২৪, ঢাকা- জাতীয় পার্টির (জাপা) সঙ্গে ‘প্রেম’ করে আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় গেছে। তাদের সঙ্গে আর প্রেম নেই। এবার জাতীয় সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনেই প্রার্থী দেবে। শনিবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় এভাবেই ক্ষোভের কথা বলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। …
