কালিয়াকৈর পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর): ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্রা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।…
