ঢাকায় সিনেমা মুক্তি দিয়ে সৃজিত বললেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’
ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। পেয়েছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন মধুর। অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন তিনি। তাই ঢাকা তথা বাংলাদেশ এখন তার শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়িতেই প্রথমবার মুক্তি পেল সৃজিতের সিনেমা। নাম ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেপ্লেক্স ও সৃজিত দুই…
