প্রতি রাতে ১১ লাখ টাকা ভাড়া গুণতে হচ্ছে ঐশ্বরিয়া-অভিষেককে!
বিনোদন ডেস্ক- বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যর জন্মদিন আগামীকাল ১৬ নভেম্বর। এদিন ৯ পেরিয়ে ১০ বছরে পড়বে আরাধ্য। জন্মদিন উদযাপন করতে মেয়েকে নিয়ে মালদ্বীপে রয়েছেন অভিষেক ও ঐশ্বরিয়া। দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন। যা থেকে জানা গেছে মলদ্বীপের আমিল্লা, বিলাসবহুল রিসোর্টে আছেন তারা।…
