পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না, সংসদে এমপি নাজিমের ক্ষোভ
ঢাকা- আমলাতন্ত্রের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সরকারদলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, সচিবদের পিয়ন পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মূল্যায়ন করেন না। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সরকারদলীয় এমপি নাজিম উদ্দিন বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির কোনো মূল্য নেই আমলার…
