রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ
ঢাকা- বিএনপির এক সময়ের জোটসঙ্গী আন্দালিব রহমান পার্থ এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দলটির মহাসচিব আব্দুল মতিন সউদ এ তথ্য নিশ্চিত করেছেন। সউদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ ডেকেছেন তাতে আগামী ১৩ জানুয়ারি রাত আটটায় আমরা অংশ নেবো। তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার…
