অবশেষে শপথ নিচ্ছেন অঞ্জনা, জানালেন নিজেই
অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী ও গুণী অভিনেত্রী অঞ্জনা সুলতানা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এই তারকা শিল্পী আগামীকাল বুধবার শপথ নেবেন। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অঞ্জনা রহমান বলেন, প্রতিটি শিল্পীর সঙ্গে আমার…
