দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, লম্পট শিক্ষক গ্রেফতার
নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক শরিফুল ইসলাম ইব্রাহীমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে ২৮ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার শামসুল হকের ছেলে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।…
