চাকরি হারানো দুদক কর্মকর্তা শরীফের সম্পদ কত?
চট্টগ্রামের ষোলশহরের মেয়র গলি। এরপর চশমা খালের ব্রিজ ফেলে এগিয়ে যেতেই সামনে পড়ে ‘আর অ্যান্ড টি ইউনুস গার্ডেন’। ১০ তলা এই ভবনের ছয় তলায় থাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের পরিবার। কলিংবেলে চাপ দিতেই দরজা খুললেন ফিরোজা আক্তার, শরীফের মা। পাশে দাঁড়ানো সাদিয়া চৌধুরী, শরীফ উদ্দিনের স্ত্রী। ভনিতা না করে সরাসরিই…
