বুবলী আমার সবচেয়ে প্রিয় সহ–অভিনেতা: মাহফুজ
জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছিল না। দীর্ঘ ৮ বছর পর রূপালি পর্দায় ফিরছেন নন্দিত এই অভিনেতা। চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে এর সংবাদ সম্মেলন করা হয়।…
