ঠান্ডা পানিতে ২০২২টি ডুব দিয়ে বর্ষবরণ করলেন তিনি
নজর২৪ ডেস্ক- নতুন বছরের প্রথম দিনে শীতে কাঁপছে বাঁকুড়া। ঠিক সেই সময়ে অবাক কাণ্ড ঘটালেন বিষ্ণুপুরের সদানন্দ। ইংরেজি ২০২২ সালকে বরন করতে ঠান্ডা পানিতে টানা ৪৫ মিনিট ধরে ২০২২টি ডুব দিলেন যুবক। এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা সদানন্দ দত্ত। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানায়, শনিবার (১ জানুয়ারি) নববর্ষকে স্বাগত জানাতে বিষ্ণুপুরের লালবাঁধের হিমশীতল…
