টাঙ্গাইলে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলে পেঁয়াজের মূল্য তালিকা না টানানো এবং ক্রয়কৃত চালান না দেখাতে পারায় ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ( ১৬ সেপ্টেম্বর ) সকালে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। …
