কাঠ দিয়ে গাড়ি তৈরি করে তাক লাগালেন দুইভাই, চলবে সৌরবিদ্যুতে!
কটিয়াদী (কিশোরগঞ্জ)- পরিবেশবান্ধব সেই সাথে সৌরবিদ্যুতে চালিত চার চাকার কাঠের তৈরি জিপ গাড়ি। রয়েছে বিদ্যুৎ দ্বারা চার্জের ব্যবস্থাও। ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার। পরিবেশবান্ধব কাঠের এ গাড়িটি তৈরি করেছেন দুই ভাই মিলে। এই চমকপ্রদ গাড়িটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছে মানুষ। গাড়ির উদ্ভাবকের সাথে কথা বলে জানা যায়, গাড়িটি সৌরবিদ্যুতে চলবে। রয়েছে বিদ্যুৎ দিয়ে…
