কোনো অজুহাত না দিয়ে স্কুল খুলে দিন: ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বজুড়ে মহামারির মধ্যেও শিশুদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেজন্য কোনো অজুহাত না দিয়ে স্কুলগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ)। শুক্রবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, স্কুল খোলা রাখুন। স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে…
