শিক্ষার্থী পায়েল হত্যা: হানিফের চালকসহ তিনজনের মৃত্যুদণ্ড
নজর২৪, ঢাকা- বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেনসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (১ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুইজন হলেন বাসের সুপারভাইজার জনি ও হেলপার ফয়সাল হোসেন।…
