Home ধর্ম ও জীবন সিলেটে আলেমের কবর থেকে বের হচ্ছে সুগন্ধি, মানুষের ভিড়!

সিলেটে আলেমের কবর থেকে বের হচ্ছে সুগন্ধি, মানুষের ভিড়!

0
111

নজর২৪ ডেস্ক- সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার আলেম ও রাজনীতিবিদ মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে বলে দাবি করছেন তার অনুসারীরা।

 

গত বুধবার রাত ৮টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গনে ভিড় করতে শুরু করে মানুষ। দূর-দুরান্ত থেকে আসা অনেকে জানিয়েছেন, কবর থেকে সুগন্ধি আসছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, কানাইঘাট উপজেলা সদরে অবস্থিত দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর রয়েছে। তিনি ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি মারা যান। সেই হিসেবে তার মৃত্যুর ৫০ বছর পেরিয়েছে। এ সময়ের মধ্যে আরও তিনবার তার কবর থেকে সুগন্ধ বেরিয়েছে। এটি অলৌকিক ঘটনা বলেও মনে করেন এলাকার জনসাধারণ।

 

কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে এক ধরনের সুগন্ধ পান। পরে তারা খবর দিলে আমরাও তা অনুভব করি।

 

খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ সুগন্ধ অনুভব করতে ছুটে আসেন। বৃহস্পতিবার দিনভর তার কবরে ভক্ত-অনুসারীদের ভিড় ছিল। এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন।

 

তৎকালীন পাক-পার্লামেন্টারিয়ান সদস্য এ আলেমের হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে ব্যাপক খ্যাতি রয়েছে। সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন তিনি।

 

কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) ছিলেন উপমহাদেশের একজন কিংবদন্তি। তিনি শুধু বাংলাদেশে নয়, আরব বিশ্বেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তার কবর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো সুবাতাস প্রবাহিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here