Home প্রধান খবর ভিপি নুরের পাশে দাঁড়ানোর ঘোষণা ড. কামাল হোসেনের

ভিপি নুরের পাশে দাঁড়ানোর ঘোষণা ড. কামাল হোসেনের

0
121

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরুকে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে নূরের মামলাকে মিথ্যা দাবি করে প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেবে বলে তিনি জানান।

 

গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ড. কামাল হোসেন এবং রেজা কিবরিয়া এসব কথা বলেন।

 

ড. কামাল বলেন, ক্ষমতাসীন দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলা কর্মীদের দিয়ে বেশ কয়েকবার মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।

 

সরকারকে এই রাজনৈতিক নোংরামি বন্ধের আহ্বান জানিয়ে অবিলম্বে ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।

 

উল্লেখ্য, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে নুরুল হক নুরসহ ছয়জনের নামে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরের দিন সন্ধ্যায় ওই মামলার প্রতিবাদে নুর ও তার সহযোগীরা শাহবাগ থেকে মৎস ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের ধরে নিয়ে যায় পুলিশ। মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে রাত ১০টার দিকে অসুস্থ হয়ে যান নুর। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। এরপর রাত ১ টার দিকে নুর ও তার সহযোগী সোহরাবকে রাত পৌনে ১টার দিকে মুচলেকা দিয়ে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান নুর।

 

এ ঘটনার একদিন পর সোমবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একই তরুণী।

 

এ মামলার আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ, হাসান আল মামুন, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত নাজমুল হাসান। আর নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে ধর্ষণে সহযোগী হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here