Home প্রধান খবর অসুস্থ ফয়জুল করীম, উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়

অসুস্থ ফয়জুল করীম, উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়

0
82

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমেদ আবদুল কাইয়্যুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফয়জুল করীমের চিকিৎসাধীন চলছে।

আহমেদ আবদুল কাইয়্যুম বলেন, গতকাল রোববার খুলনায় ছিল দলের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি। সেখানে ফয়জুল করীম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। খুলনায় তিনি চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

দলের প্রচার সম্পাদক আরও বলেন, নির্দিষ্ট সময় অবজারভেশন শেষে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন। ফয়জুল করীম ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here