Home দেশের খবর ফুলবাড়ীতে ফাইনালে চাম্পিয়ন ব্রাইট মিডিয়া

ফুলবাড়ীতে ফাইনালে চাম্পিয়ন ব্রাইট মিডিয়া

0
133

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার সাবেক ক্রিকেটাবৃন্দের উদ্যোগে আয়োজিত সিজন-১ ফুলবাড়ী লিজেন্ড কাপের চূড়ান্ত খেলা ও গুণী খেলোয়ারদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত চূড়ান্ত ক্রিকেট টূর্ণামেন্টে ১০৪ রানের টার্গেট নিয়ে কাটাবাড়ী নাইট রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্রাইট মিডিয়া।

খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ক্রিকেটার অমিতাভ সরকার অমিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি রুহুল আমিন, সাবেক ক্রিকেটার মো. বুলবুল ও মো. হেলাল প্রমুখ।

পরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ তিনজন সাবেক গুণি ক্রিকেটারকে সম্মাননা স্মারকপূর্বক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়।

উল্লেখ্য, খেলায় ৬ দলটি অংশ নেয়। খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার ডিয়ার হাসমি ও মিলন গুপ্ত এবং ধারাভাষ্যকার ছিলেন মো. লেবু ও মো. নিষাদ প্রমুখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here