ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’ শেষ

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ সমাজ বাস্তবতা নিয়ে নির্মাণ করছেন ‘আহারে জীবন’ ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা ও জয় চৌধুরী-মৌমিতা মৌ। গত বছরের ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়।

সম্প্রতি গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে এর ক্যামেরা ক্লোজ করা হয়। সম্প্রতি এর টাইটেল গানের কিছু অংশের এফডিসিতে দৃশ্যধারণ করা হয়। এতে অংশ নিয়েছেন নায়ক ফেরদৌস। এ ছাড়া একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন জয় চৌধুরী ও মৌমিতা মৌ।

পুবাইলে এর দৃশ্যধারণ করা হয়। এর মধ্য দিয়ে এর ক্যামেরা ক্লোজ করা হয়। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর ও মিশা সওদাগরসহ অনেকে।

এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা ক্যামেরার সামনে দাঁড়ালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *