Home দেশের খবর প্রথমআলোর নিবন্ধন বাতিল চেয়ে রংপুরে মানববন্ধন

প্রথমআলোর নিবন্ধন বাতিল চেয়ে রংপুরে মানববন্ধন

0
169

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: দৈনিক প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিল ও পত্রিকা বর্জন সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও চক্রান্তকারীদের শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার ৪২ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের সাধারন মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী মাজেদুর রহমান ঝন্টু, মন্জিল মুরাদ, মোস্তফা তোফায়েল, ডাঃ মফিজুল ইসলাম মান্টু ও আব্দুর জব্বার সরকার। কাইফুল ইসলান বাধন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে প্রথম আলোর মতো পত্রিকা এ রকম স্বাধীনতা বিরোধী কাজ করে তা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তারা মহান স্বাধীনতা দিবসে দেশের ভাবমুর্তি বিনষ্ট করার জন্য একটি শিশুকে ১০ টাকা দিয়ে তার মুখ দিয়ে অস্বাভাবিক কথা বার্তা বলিয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করেছে। তারা অবিলম্বে প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিল পত্রিকা না পড়ার জন্য রংপুর বাসির প্রতি অনুরোধ জানান সেই সাথে চক্রান্তকারী পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দেশ দ্রোহিতার মামলা দায়ের করার দাবি জানান।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here