সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরীর (মানিক) নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. নূর নবী মিয়া।
জিডিতে বলা হয়, কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি বা মহল বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরীর (মানিক) নামে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ফেসবুক প্রোফাইল অপারেট করছে।
জিডিতে আরও বলা হয়, গত ২ নভেম্বর বিচারপতির মানিকের ওপর উপর কিছু দুষ্কৃতিকারী আক্রমণ চালায়। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। যা বর্তমানে তদন্তাধীন। বিচারপতি মানিক মনে করেন দুটি ঘটনার মধ্যে যোগসাজশ থাকতে পারে। অপকর্মকারী ব্যক্তি ও মহলকে আইনের আওতায় নিয়া আনা অপরিহার্য। এ অবস্থায় যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করছি।
উল্লেখ্য যে, বিচারপতি মানিক কখনো ব্যক্তিগত নামে কোনো ফেসবুক প্রোফাইল/পেজ/গ্রুপসহ কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট খোলেননি এবং বিচারপতির পক্ষ থেকে তার অনুমোদনক্রমে কোনো ধরনের অ্যাকাউন্ট নেই এবং কখনো ছিল না।
