Home দেশের খবর ঢাকা গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

0
189

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০২ নভেম্বর) ভোরে ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা হয়। আমরা ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার নামে ওই তরুনীর সম্পৃক্ততা পাই। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি বাবলী আক্তারকে আজ (বুধবার) ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনা গুলোতে মামলা হয়। ওই মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী নামের ওই তরুনী গরুগুলো নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মূহুর্তে বলতে পারছি না।’

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতারের বিষয়টি জানিনা। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here