Home খেলাধুলা বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল, সফর সূচি চূড়ান্ত

বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল, সফর সূচি চূড়ান্ত

0
151

সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর সাতটি বছর পার হয়ে গেছে, বাংলাদেশ সফরে আসেনি বিরাট কোহলি-রোহিত শর্মারা। অবশেষে সাত বছরের বিরতি দিয়ে বাংলাদেশ সফরে আসছে ভারত। আগামী ডিসেম্বরে এই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। সফর শেষ হবে ২৬ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

বাংলাদেশ-ভারতের সিরিজটি ওয়ানডে ক্রিকেট দিয়ে শুরু হবে। মিরপুরে প্রথম দুই ওয়ানডে হবে ৪ ও ৭ ডিসেম্বর। তৃতীয় ওয়ানডে ১০ ডিসেম্বর হবে চট্টগ্রামে। বন্দর নগরীতেই হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠানোর সম্ভাবনা বেশি। ২০১৪ সালেও তারা এমন করেছিল। ধোনি, কোহলিকে বিশ্রাম দিয়ে রায়নাকে অধিনায়ক করে উথাপ্পা, স্টুয়ার্ট বিনিদের ঢাকায় পাঠিয়েছিল বিসিসিআই।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্টের মূল্য অনেক। ভারতের টেস্ট স্কোয়াড এমনিতেও আলাদা। সেই দলের সঙ্গে রোহিত, বিরাট কোহলিরা যুক্ত হতেও পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here