Home প্রধান খবর ইভ্যালির সবচেয়ে বড় ভুল কী ছিল, জানালেন শামীমা নাসরিন

ইভ্যালির সবচেয়ে বড় ভুল কী ছিল, জানালেন শামীমা নাসরিন

0
156

প্রায় এক বছর বন্ধ থাকার পর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি তাদের কার্যক্রম আবার শুরু করছে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন বলেছেন, আমাদের দেনা পরিশোধে সবচেয়ে বেশি প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। আগামী একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে পারলে বিনিয়োগ পাওয়া সম্ভব।

আজ বৃহস্পতিবার ইভ্যালির আয়োজিত এক ডিজিটাল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন শামীমা নাসরিন।

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সঠিক সময়ে বিনিয়োগ না বাড়ানো এবং গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের অর্থ বকেয়া রেখে ব্যবসা গড়ে তোলা।’

কিন্তু সেখানে কোনো প্রতারণা ছিল না দাবি করে তিনি বলেন, ‘আপনারা বাড়ি নির্মাণের জন্য অগ্রিম অর্থ দেন। ডেভেলপার যদি সময়মতো বাড়ি না দেয় তাহলে এটা অন্যায়। কিন্তু এই ব্যবসাকে অন্যায্য বলা ঠিক নয়।’

‘আমাদের পরিকল্পনা ছিল ভবিষ্যৎ লাভ দিয়ে প্রথম দিকের দায় পরিশোধ করা। আমরা মনে করি এই পরিকল্পনায় আমাদের ভুল ছিল। এই যাত্রায় আমরা প্রথম দিন থেকেই লাভে পণ্য বিক্রি করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here