Home খেলাধুলা কৃষ্ণা-শামসুন্নাহারকে টাকা ও সানজিদাকে আইফোন দিলো বাফুফে

কৃষ্ণা-শামসুন্নাহারকে টাকা ও সানজিদাকে আইফোন দিলো বাফুফে

0
137

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর দেশে ফেরার পথে বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী খেলোয়াড়ের নাম কৃষ্ণা রাণী সরকার ও শামসুন্নাহার। তাদের সঙ্গে অর্থ ছিলো আরেক ফুটবলার সানজিদারও।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থানায় জিডি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলো। এতে কোনো সুরাহা না হওয়ায় আজ তিন ফুটবলারকে সেই অর্থের কয়েকগুণ বেশি অর্থ প্রদান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

জানা গেছে, কৃষ্ণা রানিকে দেড় লাখ টাকা, শামসুন্নাহারকে ১ লাখ টাকা এবং সানজিদাকে আইফোন ১৩ প্রো ম্যাক্স দিয়েছে বাফুফে।

বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নাওমি বলেন, ‘ওদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। হারানো টাকার তিন-চারগুণ বেশি দেওয়া হয়েছে। কৃষ্ণা-সানজিদার হারিয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। বিপরীতে কৃষ্ণাকে দেওয়া হয় দেড় লাখ টাকা আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স। শামসুন্নাহারের হারিয়েছে ৫০ হাজার টাকা, তাকে দেওয়া হয়েছে ১ লাখ টাকা।’

এদিকে সাফ জয়ী নারী ফুটবলারদের জন্য বড় রকমের পুরস্কার অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। তার আগেই বাংলাদেশ সেনাবাহিনী সাবিনা খাতুনদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য সংবর্ধনারও আয়োজন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here