Home খেলাধুলা এমন সংবর্ধনা পাব কখনো কল্পনা করিনি: সাবিনা

এমন সংবর্ধনা পাব কখনো কল্পনা করিনি: সাবিনা

0
117

হিমালয়ের দেশ নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের অধনায়ক এবং স্ট্রাইকার সাবিনা খাতুন নিজ বাড়িতে আসায় সাতক্ষীরায় সর্বস্তরের মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছে। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সাবিনাকে অভিনন্দন জানিয়েছে হাজারো মানুষ। ফুলেল শুভেচ্ছায় এবং বর্ণিল শোভাযাত্রায় তাকে বরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একটি কালো রঙের প্রাইভেটকারে চড়ে সাতক্ষীরা সার্কিট হাউসের সামনে আসেন ফুটবল কন্যা সাবিনা খাতুন। এরপর একটি ছাদখোলা পিকআপে ওঠেন তিনি। সাদা টি-শার্ট আর কালো চশমা পরা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে দুই হাত নেড়ে এ সময় অভিনন্দন জানান হাজারো মানুষ।

এসময় সাতক্ষীরা-যশোর সড়কে দেখা যায় জনতার ভিড়। এরপর সাফ চ্যাম্পিয়ন সাবিনা খাতুন ছাদখোলা পিকআপে দাঁড়িয়ে জনতার অভিনন্দনের জবাব দেন। সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে শহরের সঙ্গীতা মোড় হয়ে পাকাপুল, টাউন স্পোর্টিং ক্লাব ঘুরে নিউমার্কেট মোড়ে এসে পিকআপটি থামে। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সংবর্ধনা শেষে সাফজয়ী অধিনায়ক সাবিনা বলেন, ‘সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে আমি চির ‍কৃতজ্ঞ।’

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনকারী করেছে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here