Home আন্তর্জাতিক অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দিলো মালয়েশিয়া

অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দিলো মালয়েশিয়া

0
130

আন্তর্জাতিক ডেস্ক- শর্তসাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটিই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া।

 

এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

 

উল্লেখ্য, রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে।

 

এ নিয়ে তিনি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং কুয়ালালামপুর ত্যাগের আগেও মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করেন। তিনি জানিয়েছিলেন, মালয়েশিয়া সরকার বৈধতা দেবে।

 

প্রসঙ্গত, বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় রয়েছেন বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যা কত, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

 

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রমবিভাগ বলছে, সংখ্যাটি কয়েক হাজার হতে পারে। তবে এই হিসাবের সঙ্গে একমত নন অভিবাসন খাতে কাজ করা দেশের উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ীরা। তাঁদের মত, মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশির সংখ্যা দেড় লাখ থেকে দুই লাখের কম হবে না।

 

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা জানান, একজন বৈধ কর্মী ঘণ্টায় ৮ থেকে ১০ রিঙ্গিত বা ১৬০ থেকে ২০০ টাকা আয় করলেও অবৈধ কর্মী আয় করেন মাত্র ৬০ থেকে ৮০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here