একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচল না কেউই

যশোর: প্রসূতি মা তাহমিনা খাতুনের (২২) পাঁচ সন্তান জন্ম দেবার আনন্দ মাত্র ৩ ঘণ্টার ব্যবধানেই শোকে পরিণত হলো। একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তান এসেও একে একে আবারও পৃথিবী থেকে বিদায় নিলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।

প্রসূতি তাহমিনা খাতুন যশোর সদর উপজেলার ছুটিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবীরের স্ত্রী।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, তাহমিনা খাতুন ২৪ সপ্তাহের গর্ভবতী ছিলেন। বিবাহের পর এটি তার প্রথম সন্তান ধারণ। প্রসূতি তাহমিনা মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বেলা একটার দিকে প্রসূতির প্রসব বেদনা উঠলে প্রসূতি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ও সেবিকাদের সহোযোগিতায় নরমাল ডেলিভারিতে পর পর পাঁচটি সন্তানের জন্ম দেয় তাহমিনা।

পাঁচটি সন্তানের মধ্যে তিনটি পুত্র ও দুটি কণ্যা সন্তান। তবে প্রসবের কিছুক্ষণের মধ্যে একে একে পাঁচটি সন্তানই মারা যান।

এ বিষয়ে যশোর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন এমিলি বলেন, তাহমিনা স্বাভাবিক প্রক্রিয়ায় পাঁচটি শিশুর জন্ম দেয়। মা সুস্থ থাকলেও ছয় মাসে ভূমিষ্ঠ হওয়ার কারণে শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে চিকিৎসাধীন অবস্থায় শিশুগুলো মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *