Home আন্তর্জাতিক রনিলই হলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

রনিলই হলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

0
186

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে ভোট গণনা শেষে দেশটির পার্লামেন্টের স্পিকার তাকে জয়ী ঘোষণা করেন।

দেশটির সংবিধান অনুসারে একজন প্রার্থীকে বিজয়ী হওয়ার জন্য মোট ১১২টি ভোট প্রয়োজন। আর রনিল ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালাস আলাহোপ্পেরুমা ৮২টি ভোট পেয়েছেন। আর বামপন্থী নেতা অনুরা কুমারা দেশনায়েক ৩টি ভোট পেয়েছেন।

আলজাজিরা জানায়, বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোটদান শুরু হয়। পার্লামেন্টের মোট ২২৫টি আসনের বিপরীতে দুইজন সংসদ সদস্যের একজন পার্লামেন্টে উপস্থিত হননি। আরেকজন পার্লামেন্টে উপস্থিত থেকেও ভোটদান থেকে বিরত ছিলেন।

সংসদ সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টের সেক্রেটারি-জেনারেল ২২৩টি ভোট যাচাই-বাছাই শুরু করেন। তারপর চারটি ভোট বাতিল বলে ঘোষণা দেন সেক্রেটারি-জেনারেল। বাকি ভোটগুলো গণনার ভিত্তিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here