Home আন্তর্জাতিক ভোট গণনার মধ্যেই বিক্ষোভ-ভাঙচুরঃ গ্রেফতার ৬০

ভোট গণনার মধ্যেই বিক্ষোভ-ভাঙচুরঃ গ্রেফতার ৬০

0
80

আন্তর্জাতিক ডেস্ক- নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টানটান উত্তে.জনা চলছে, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। পোর্টল্যান্ড, ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় হয়।

 

এদিকে পোর্টল্যান্ড শহরে আতশবাজি, হাতুড়ি এবং একটি রাইফেল জব্দ করেছে পুলিশ। এ সময় এখান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়।

 

‘দা.ঙ্গা ঘোষিত যে সমস্ত সমাবেশ জমায়েত হয়েছিল সেগুলি শহরতলিতে ছিল। আমরা ১০ জনকে গ্রেফ.তার করেছি ’-পোর্টল্যান্ড পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে ইমেল করে বিবৃতি জানিয়েছেন।

 

ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় করেন ওরেগনের গভর্নর কেট ব্রাউন।

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারে কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। একে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ।

 

এদিকে মিনিয়াপোলিসে দুই শতাধিক বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েক জনকে আ.টক করেছে পুলিশ। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন।

 

একই ধরণের বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং শিকাগোতে।

 

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার গভীর রাতে শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে ৫০ জনকে গ্রেফ.তার করা হয়েছে।

 

ডেট্রয়েটে, ট্রাম্প সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ‘ভোট গণনা বন্ধ করো’ বলে স্লোগান দিতে থাকে। সেসময় জানালা ভাঙচুর করে তারা। অ্যারিজোনার ফিনিক্সেও একই ধরণের ছোটখাটো বিক্ষোভ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here