Home আন্তর্জাতিক মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

0
156

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১৫ জুলাই) মেক্সিকোর উত্তরে অবস্থিত সিনালোয়ায় ভেঙে পড়ে ব্ল্যাক হক মিলিটারি হেলিকপ্টার।

দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একটি ব্লাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, সিনালোয়া প্রদেশে বিধ্বস্ত এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া এক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে সকলেই সেনাকর্মী ছিলেন কি না, সে সম্পর্কে কিছুই বিবৃতিতে জানানো হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here