Home প্রধান খবর ইভ্যালির রাসেল পাসওয়ার্ড দিচ্ছে না: বিচারপতি মানিক

ইভ্যালির রাসেল পাসওয়ার্ড দিচ্ছে না: বিচারপতি মানিক

0
80

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের কাছ থেকে মূল সার্ভারের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি, এ কারণে আটকে আছে গ্রাহকদের টাকা।

ইভ্যালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রতিষ্ঠানের ধানমন্ডি কার্যালয়ে অডিটের সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‌‘এক পাসওয়ার্ডেই আটকে আছে ইভ্যালির গ্রাহকদের অর্থ। বারবার ধরনা দিয়েও সিইও মোহাম্মদ রাসেলের কাছ থেকে পাসওয়ার্ড উদ্ধার করতে পারেনি পরিচালনা পর্ষদ।’

তিনি বলেন, ‘ইভ্যালির কাছে এখন প্রায় ২৫ কোটি টাকার পণ্য রয়েছে। পাওনাদারদের তথ্য না পাওয়ায় ২৫ কোটি টাকার পণ্য থাকলেও তা দেয়া যাচ্ছে না। এর ব্যাংকে যে টাকা আছে, তা দিয়ে গ্রাহকদের পাওনা মেটানো সম্ভব নয়।’

এ মাসেই ইভ্যালির অডিট কার্যক্রম শেষ হবে এমন আশা প্রকাশ করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। চলতি মাসের শেষ নাগাদ ইভ্যালির অডিটের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here