পদ্মা সেতুতে মূত্র ত্যাগকারী যুবককে খুঁজছে পুলিশ

পদ্মা সেতুতে রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলার অভিযোগে একজনকে আটকের পর এবার সেতুতে মূত্র বিসর্জন করা যুবককে খুঁজছে পুলিশ।

রোববার (২৬ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করা হয়েছে। একই অভিযোগে আরেক যুবককে খোঁজা হচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুতে মূত্র বিসর্জন দেওয়া আরেক যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *